হাসিব
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১১২

টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের ১০০ উইকেট ও ১০০০ রানের রেকর্ড, ডারউইনে ধুঁকছে অস্ট্রেলিয়া

সংগৃহিত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট ও এক হাজার রানের ‘ডাবল’ গড়ার অনন্য রেকর্ড গড়েছেন মেহেদী হাসান মিরাজ। তার এই দারুণ কীর্তির দিনে ডারউইন টেস্টের চতুর্থ সকালে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দিনের প্রথম দেড় ঘণ্টার মধ্যেই ৩ উইকেট তুলে নিয়ে অজিদের চরম চাপে ফেলেছেন এই বাংলাদেশি অফ স্পিনার।অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্সকে শর্ট ফিল্ডার সাদমান ইসলামের ক্যাচ বানিয়ে ডব্লিউটিসি ইতিহাসে নিজের ১০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন মিরাজ। এই মেগা টুর্নামেন্টে এখন পর্যন্ত ৩২ ম্যাচ খেলে তার সংগ্রহ ১০০ উইকেট ও ১ হাজার ৪৩৬ রান। বিশ্ব ক্রিকেটে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স ও ক্রিস ওকসের পর পঞ্চম খেলোয়াড় হিসেবে এই ‘ডাবল’ পূর্ণ করলেন তিনি। তবে বাংলাদেশের বোলারদের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেট নেওয়ার কীর্তিতে তাইজুল ইসলামের পর মিরাজের অবস্থান দ্বিতীয়।

চতুর্থ দিনে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে খেলতে নামে অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিনের সঙ্গে ক্রিজে ছিলেন অ্যালেক্স ক্যারি। দিনের সপ্তম ওভারেই এই জুটিতে আঘাত হানেন মিরাজ। তার বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ক্যারি। আউট হওয়ার আগে ৭২ বলে ৩০ রান করেন তিনি। এতে গ্রিনের সঙ্গে তার ৫৬ রানের প্রতিরোধ গড়া জুটিটি ভেঙে যায়।

এরপর ক্রিজে এসে মাত্র ৫ রানে মিরাজের বলে বোল্ড হন বেউ ওয়েবস্টার। অজি অধিনায়ক প্যাট কামিন্সও (৮) বেশিক্ষণ টিকতে পারেননি। নতুন দিনে এই তিনটি উইকেটই মিরাজের শিকার। আগের দিন অভিজ্ঞ স্টিভেন স্মিথকে ফিরিয়ে ইনিংসে নিজের প্রথম উইকেটটি পেয়েছিলেন তিনি। সব মিলিয়ে ইনিংসে তার শিকার এখন ৪ উইকেট। মিরাজের ঘূর্ণিতে ২০৭ রান তুলতেই ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে এক প্রান্ত আগলে রাখা ক্যামেরন গ্রিন ১৩ মাস ও ১৩ ইনিংস পর টেস্টে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন।আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে মেহেদী হাসান মিরাজ এখন পর্যন্ত ৫৯টি ম্যাচ খেলেছেন। বল হাতে ৩.০৮ ইকোনমিতে তার শিকার ২২৩ উইকেট। এর মধ্যে ইনিংসে ৫ উইকেট ১৪ বার এবং ম্যাচে ১০ উইকেট তিনবার নিয়েছেন তিনি। আর ব্যাট হাতে ২৪.১৭ গড়ে এই অলরাউন্ডারের সংগ্রহ ২ হাজার ২৯৬ রান।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ ৪২৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। তানজিদ হাসানের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরির পর ব্যাট হাতে শেষ দিকে ৬৫ রানের কার্যকর ইনিংস খেলেন মিরাজ। শনিবার তৃতীয় দিনে বাংলাদেশের শেষ ৪টি উইকেটই তুলে নিয়ে ইনিংসে ৬ উইকেট পূর্ণ করেন অজি পেসার জশ হ্যাজলউড। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে চতুর্থ দিন সকালে মিরাজের তোপে সেই প্রতিরোধ নড়বড়ে হয়ে যায়।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

1

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

2

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

3

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে কাজ করছে সরক

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

10

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

11

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

12

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

13

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

16

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

17

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে -আই

20