দৈনিক ঊষারবাণী
প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১৬৭

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতি: ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী ট্রেন, তদন্ত কমিটি গঠন

ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ মঙ্গলবার

সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারেফ হোসেন ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) রবিউল ইসলাম এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।এর আগে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বেলা ১১টা ৫৫ মিনিটে শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে হঠাৎ ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। পরে শিকল টেনে ট্রেনটির গতি থামানো হয়। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের কাজ চলমান। উদ্ধারকাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ইতিমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিভিন্ন স্থানে নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, বুড়িমাড়ি এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস—এই পাঁচ ট্রেন আটকা পড়েছে।

তদন্ত কমিটির সদস্য ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ বলেন, বেলা আড়াইটার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। কাজ শেষ করতে ঘণ্টা তিনেক সময় লাগবে।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

1

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

2

টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের ১০০ উইকেট ও ১০০০ রানের রেকর্ড,

3

চামড়া শিল্পকে উচ্চমূল্যের বাজারে নিতে পূর্ণাঙ্গ কমপ্লায়েন্স

4

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

5

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

6

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

7

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

8

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না -তথ্যমন্ত্রী

9

‘দৃষ্টি সরাতেই প্রধানমন্ত্রীর সফরের আগে-পরে কিছু ঘটনা সাজানো

10

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

11

সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্

12

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

13

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্ত

14

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

15

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

18

বেনাপোল বন্দরে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী, গুরুত্ব পেল য

19

চাপে মন্ত্রীরা, আসছে আরও রদবদল

20