মো : জাহেদী আরমান
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১৬

অপতথ্য প্রতিরোধে আইনের পাশাপাশি সামাজিক-রাজনৈতিক সচেতনতা জরুরি: তথ্য উপদেষ্টা

অপতথ্য প্রতিরোধে শুধু আইনি সুরক্ষা যথেষ্ট নয়, এ জন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অপতথ্য রোধে সরকার নতুন ‘সাইবার সুরক্ষা আইন’-এর আইনি কাঠামো প্রণয়নে কাজ করছে এবং ইতোমধ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময় শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে এবং দেশের নৈরাজ্যকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। রাড্ডা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের প্রতিষ্ঠানে সাম্প্রতিক সহিংসতার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সেখানে চাঁদাবাজির ঘটনা না ঘটলেও সহিংসতা হয়েছে; পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজে কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, অপরাধের নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই সরকারের দায়িত্ব। সালমান মুক্তাদিরের প্রতি সহানুভূতি জানিয়ে উপদেষ্টা বলেন, ঘটনার পর অপতথ্য ছড়িয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অভিযোগ যাচাই-বাছাই ছাড়া প্রচার না করে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সরকারের গঠনমূলক সমালোচনায় আপত্তি নেই, তবে মিথ্যা ও অপতথ্যের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ন্যারেটিভ তৈরি করা গ্রহণযোগ্য নয়। ব্রিফিংয়ে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে সহায়তা দেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে দেশে এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে বলে আমদানিকারকদের তথ্যের উল্লেখ করে কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই বলেও জানান। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারে সহযোগিতা সংক্রান্ত চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, এর ফলে ভবিষ্যতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে নতুন প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ তৈরি হবে। অপতথ্যকে সামাজিক ও রাজনৈতিক ব্যাধি হিসেবে উল্লেখ করে ডা. জাহেদ বলেন, এ সমস্যা মোকাবিলায় সরকারের পাশাপাশি তথ্য কমিশনকেও আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে সরকার তৎপর রয়েছে। ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন

1

আগামীকাল উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর

2

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

3

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

4

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

5

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

6

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

7

‘দৃষ্টি সরাতেই প্রধানমন্ত্রীর সফরের আগে-পরে কিছু ঘটনা সাজানো

8

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

9

আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে কাজ করছে সরক

10

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

11

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

12

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

13

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

14

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

15

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

18

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

19

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

20