প্রিন্ট এর তারিখঃ Aug 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 9, 2026 ইং
ইউএনও অফিস ঘেরাও করেছে বিএনপি-উপজেলার নির্বাহী কর্মকর্তার পদত্যাগের দাবী।

ইউএনও অফিস ঘেরাও করেছে বিএনপি-উপজেলার নির্বাহী কর্মকর্তার পদত্যাগের দাবী।
মাগুরার মহম্মদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেদবতি মিস্ত্রির উপর ক্ষুদ্ধ হয়ে উপজেলা ইউএনও অফিস ঘেরাও
করেছে বিএনপির একাংশ। রবিবার সকালে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে জড় হয় এবং তারপর বিক্ষোভ মিছিল করে।
বিভিন্ন সরকারি প্রণোদনা ও সরকারি অহযোগীতায় অস্বচ্ছতা এবং স্বজনপ্রীতির অভিযোগ করেন নেতাকর্মীরা।
তার বলেন সম্প্রতি ফ্যামিলি কার্ড এর সুপারভাইজার নিয়োগে সম্পূর্ণ অস্বচ্ছতা ও সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর অনুসারীদেরকে
সুপারভাইজার নিয়োগ দেয়া হয়েছে যার ফলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা যায়।
অন্যদিকে সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর অনুসারীরা বলেন এই নিয়োগ প্রক্রিয়ায় কোন অস্বচ্ছতা নেই। এখানে সব পক্ষের
লোকদের নিয়ে সমন্বিত ভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে।
তবে এ ব্যপারে মহম্মদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেদবতি মিস্ত্রির কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্বত্ব © দৈনিক ঊষারবাণী ২০২৬