হাসিব
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ৪:২২ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ২৬৯

মাগুরায় শিল্পায়ন ও উন্নয়নের স্বপ্ন, ঢাকায় মাগুরাবাসীদের উদ্যোক্তা কর্মশালা অনুষ্ঠিত

ফাইল ছবি

মাগুরায় শিল্পায়ন ও উন্নয়নের স্বপ্ন, ঢাকায় মাগুরাবাসীদের উদ্যোক্তা কর্মশালা অনুষ্ঠিত

ঢাকায় বসবাসরত মাগুরা জেলার অধিবাসীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ফ্রি উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ৯টায় রাজধানীর মিরপুরের কাজীপাড়া কৃষিবিদ গ্রুপের অডিটোরিয়ামে ঢাকাস্থ মাগুরা ফোরাম (ডিএমএফ)-এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ও আশপাশের জেলায় বসবাসরত মাগুরার শতাধিক উদ্যোক্তা ও উদ্যোক্তা হতে আগ্রহী ব্যক্তি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সংরক্ষিত নারী সংসদ সদস্য এডভোকেট নেওয়াজ হালিমা আরলী উপস্থিত ছিলেন।কর্মশালায় মাগুরা জেলায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনা, নতুন উদ্যোক্তা সৃষ্টি, বিনিয়োগের সুযোগ তৈরি এবং মাগুরাকে কীভাবে আরও উন্নত ও সমৃদ্ধ জেলায় পরিণত করা যায়, এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ওবায়দুর রহমান।
তিনি বলেন, আমরা সবাই সম্মিলিত ভাবে উদ্যোগ গ্রহণ করলে মাগুরার মানুষের জন্য বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।

প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর সাবেক ডিএমডি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকাস্থ মাগুরা ফোরামের সহ-সভাপতি আবু রেজা মুহাম্মদ ইয়াহিয়া।

স্পেশাল গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মোখলেছ উর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট এবং ঢাকাস্থ মাগুরা ফোরামের সভাপতি ড. মো. আলী আফজাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকাস্থ মাগুরা ফোরামের সাধারণ সম্পাদক মো. আলমগীর হাসান রাজু।

আয়োজকরা জানান, ঢাকা ও মাগুরায় ধারাবাহিকভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের মাধ্যমে মাগুরায় শত শত নতুন উদ্যোক্তা তৈরি করাই তাদের লক্ষ্য। পাশাপাশি জেলার অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নের মাধ্যমে মাগুরাকে এগিয়ে নিতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ঢাকায় আয়োজিত এ কর্মশালার ধারাবাহিকতায় মাগুরা জেলায় বসবাসরতদের নিয়েও শিগগিরই একই ধরনের উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

1

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

2

জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আ

3

ক্যাম্পাসগুলোকে অশান্ত করলে সামাল দিতে পারবেন না— শিবির সভাপ

4

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

7

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

8

১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন

9

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে -আই

10

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

11

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

12

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

13

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

14

টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের ১০০ উইকেট ও ১০০০ রানের রেকর্ড,

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

17

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

20