হাসিব
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৩৪

বাণিজ্যমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নেতৃবৃন্দ। আজ দুপুরে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতইল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং পরিচালক প্রকৌশলী মো. মোস্তফা কামাল। এছাড়া নোয়াখালী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। 
সাক্ষাৎকালে দেশের আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি এবং আবাসন খাতের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন রিহ্যাব নেতৃবৃন্দ।  এ সময় রিহ্যাব নেতৃবৃন্দ আবাসন খাতের বিদ্যমান বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিষয়গুলো বাণিজ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। একই সঙ্গে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে আবাসন শিল্পের বহুমাত্রিক অবদান এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নির্মাণসামগ্রী, ব্যাংকিং, পরিবহন, ইলেকট্রিক্যাল, ফার্নিচারসহ সংশ্লিষ্ট প্রায় অর্ধশতাধিক খাতের সঙ্গে আবাসন শিল্পের সরাসরি সম্পৃক্ততার বিষয়টিও তুলে ধরা হয়।
তাঁরা বলেন, আবাসন খাত শুধু মানুষের বাসস্থানের চাহিদা পূরণ করে না; এ খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ আরও সহজ করা গেলে আবাসন শিল্পের মাধ্যমে অর্থনীতিতে গতি সঞ্চারের পাশাপাশি নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ তৈরি হবে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রিহ্যাব নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগসহকারে শোনেন। তিনি দেশের ব্যবসা-বাণিজ্য ও আবাসন খাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
রিহ্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকারের সঙ্গে বেসরকারি খাতের কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হলে দেশের আবাসন শিল্প নতুন গতি পাবে। এর মাধ্যমে সাধারণ মানুষের আবাসনের চাহিদা পূরণের পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ খাতের অবদান আরও বৃদ্ধি পাবে।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

1

স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হব

2

রিহ্যাব সভাপতি ড. মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা স্থগিত

3

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

4

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

5

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতি: ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী ট্রে

6

জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আ

7

‘দৃষ্টি সরাতেই প্রধানমন্ত্রীর সফরের আগে-পরে কিছু ঘটনা সাজানো

8

আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে কাজ করছে সরক

9

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

10

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

11

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

12

১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন

13

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

14

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না -তথ্যমন্ত্রী

17

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

18

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান

19

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

20